সংবাদ শিরোনাম:
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
ভারতের ভিসা পেতে মরিয়া পাকিস্তান

ভারতের ভিসা পেতে মরিয়া পাকিস্তান

আগামী বছরের অক্টোবরে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তানের দরকার ভারতের ভিসা। কিন্তু দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে খেলোয়াড়দের ভিসা দেওয়া হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ঝামেলা দূর করতে আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, তারা ভারতের ভিসা পাওয়ার ব্যাপারে আইসিসির নিশ্চয়তা চান এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে উত্তর জানতে অপেক্ষা করবেন ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপে ভিসা পেতে সমস্যা হতে পারে পাকিস্তানি খেলোয়াড় ও স্টাফদের। বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছেন পিসিবির প্রধান নির্বাহী, “এটা আইসিসি ব্যাপার। আমরা আমাদের উদ্বেগের কথা তাদের জানিয়েছি। ‘হোস্ট অ্যাগ্রিমেন্টে’ পরিষ্কার বলা আছে, আয়োজক দেশ (ভারত) টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা সব দেশের খেলোয়াড়দের ভিসা ও থাকার ব্যবস্থা করবে। পাকিস্তান সেই দেশগুলোর একটি।”

এরপরই ওয়াসিম যোগ করেছেন, ‘আমরা আইসিসির কাছে নিশ্চয়তা চেয়েছি আমাদের খেলোয়াড়রা যেন ভিসা পায়। এখন ‍আইসিসি (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবে, কারণ (ভিসার ব্যাপারে) নির্দেশনা ও নিশ্চিতকরণ তাদের (ভারত) সরকারের কাছ থেকে আসবে।’

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও পিসিবি আগামী বছরের জানুয়ারির মধ্যে ভিসার নিশ্চয়তা চায়। পিসিবির প্রধান নির্বাহীর কথায়, ‘আমরা জানানোর জন্য ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি । আমরা বিশ্বাস করি, এটাই সঠিক। আমরা আশা করছি, আইসিসি এই সময়ের মধ্যেই জানাতে পারবে আমাদের খেলোয়াড় ও অফিসিয়ালরা ভিসা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে কিনা।’

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com