সংবাদ শিরোনাম:
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্মারকলিপি

প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্মারকলিপি

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের কাছে এ স্মারকলিপি দেন তারা।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নাসির তালুকদার বলেন, ‘স্মারকলিপিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অসহায় প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ঢাকা-চট্টগাম-সিলেট বিমানবন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানি বন্ধ, চট্টগ্রামের যাত্রীদের প্রতি বিমানের বিমাতাসুলভ আচরণ এবং মহামারীতে আমিরাত প্রবাসীদের ইমিগ্রেশন জটিলতার কারণে দেশে আটকা পড়া সবাইকে আমিরাতে আসার অনুমতির ব্যাপারে কূটনৈতিক উদ্যোগসহ বিভিন্ন দাবি দাওয়া আছে।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আবদুস সামাদ, যুগ্ম সম্পাদক সম্পাদক মইন উদ্দিন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, শেখ কামরুল হক, জানে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, ইমদাদ হোসেন, আনোয়ার হোসেন, এস আই রুবেল, সজল চৌধুরী, রিয়াদ বিন রাজু, আয়ুব খান, মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম ও ফরহাদ আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com