সংবাদ শিরোনাম:
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক

তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।

বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে স্থানীয় সময় দুপুরে এবং বাংলাদেশ সময় সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কার্যক্রম তুলে ধরেন এবং এ খাতে চীনের সহযোগিতা কামনা করেন।

তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চীনের মন্ত্রী ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণাভিত্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

বৈঠকে আরও আলোচনায় আসে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌপথ উন্নয়নে চীনের সহায়তার বিষয়টি। প্রধানমন্ত্রী এসব ক্ষেত্রেও সহযোগিতা কামনা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com