সংবাদ শিরোনাম:
একজন সাব রেজিস্ট্রার একটি সরকারি দপ্তরকে অনিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট করে প্রতিনিয়ত সুবিধাভোগ করেই চলেছে, পূর্ব আমলে আওয়ামীলীগের ট্যাগে প্রভাববিস্তার এদিকে ভোগান্তিতে সাধারন জনগন বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক টাকার অভাবে পলিথিনে আঁকা স্বপ্ন, আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় শিশু আবির রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
আর কখনই বিগ ব্যাশে খেলতে পারবেন না সাকিব!

আর কখনই বিগ ব্যাশে খেলতে পারবেন না সাকিব!

ভুল করেছেন, শাস্তিও পেয়েছেন। করেছেন অনুশোচনা। কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে শাস্তি হওয়াতেই সাকিব আল হাসানের অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার রাস্তা বন্ধ হয়ে গেল।
সম্প্রতি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিবের। মাঠে ফেরার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক-কোনো ধরনের ক্রিকেটেই খেলতে আর বাধা নেই সাকিবের। কিন্তু ব্যতিক্রম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশের এবারের আসর। গত ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই তাকে বিগ ব্যাশের একটি দল কেনার আগ্রহ দেখায়। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সেই অনুমোদন দেয়নি।
বিগ ব্যাশে কোন খেলোয়াড়কে দলে নিতে হলে সবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশের ছাড়পত্র দরকার হয়। সাকিব সেটি পাননি। নিয়ম অনুযায়ী শাস্তি পাওয়া ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলতে অনুমতি দেয় না ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগ।
সেই আইনেই আটকে গেছেন সাকিব। ফিক্সিং না করলেও জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তিনি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। তাই আর কখনই হয়তো বিগ ব্যাশে দেখা যাবে না টাইগার অলরাউন্ডারকে।
২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় সাকিবের। এরপর ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডাসের হয়ে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন এই সাকিবই।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ কদর আছে তার। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু প্লেয়ার ড্রাফটে আগে নাম না থাকায় যেতে পারেননি সাকিব।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com