সংবাদ শিরোনাম:
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
চতুর্থ পরীক্ষায়ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

চতুর্থ পরীক্ষায়ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

চতুর্থবার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এর আগের তিনবারের পরীক্ষায় একবার করোনা পজিটিভ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে ফল নেগেটিভ এসেছিল অন্য দুবার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআরে প্রথম পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের  আসে।
পরদিন রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে তাদের করোনা পরীক্ষায় দুজনেরই ফলাফল নেগেটিভ আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় পরীক্ষা করা হলে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হলে এর ফলাফল নেগেটিভ আসে। মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। ওনাদের শরীরে কোভিডের কোনো লক্ষণ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com