সংবাদ শিরোনাম:
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে ঐকমত্য চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
অমিতাভ হাসপাতালে: ভূয়া খবর

অমিতাভ হাসপাতালে: ভূয়া খবর

বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন উড়ো খবরে চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। তবে এক সাক্ষাতকারে অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন।

অভিষেক বচ্চন জানান, শুটিং স্পটে বিগ বি অসুস্থ হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। যদি এমন কিছু হয়, তাহলে অমিতাভ বচ্চনের কোনও ছদ্মবেশী হয়তো হাসপাতালে ভর্তি বলেও মজা করেন জুনিয়র বচ্চন। অভিষেক বচ্চনের ওই খবর দেওয়ার পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন অমিতাভ বচ্চনের ভক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পর বিগ বি-কে ভর্তি করা হয় হাসপাতালে। অমিতাভ বচ্চনের অসুস্থতার পরই কোভিডে আক্রান্ত হন অভিষেক বচ্চনও। ঐশ্বর্য রাই এবং আরাধ্যার অসুস্থতার খবরও পাওয়া যায় এরপর। ৪ জনকেই এরপর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com