সংবাদ শিরোনাম:
একজন সাব রেজিস্ট্রার একটি সরকারি দপ্তরকে অনিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট করে প্রতিনিয়ত সুবিধাভোগ করেই চলেছে, পূর্ব আমলে আওয়ামীলীগের ট্যাগে প্রভাববিস্তার এদিকে ভোগান্তিতে সাধারন জনগন বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক টাকার অভাবে পলিথিনে আঁকা স্বপ্ন, আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় শিশু আবির রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
চলে গেলেন ‘কালি ও কলম’ হাসনাত ভাই

চলে গেলেন ‘কালি ও কলম’ হাসনাত ভাই

সাহিত্য শিল্প সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ এর সম্পাদক আবুল হাসনাত চিরবিদায় নিলেন।হাসনাত ভাই ছিলেন রীতিমতো একজন মুখচোরা, অন্তর্মুখী স্বভাবের মানুষ, স্বল্পভাষী, বলতে গেলে লাজুক প্রকৃতির। জীবনব্যাপী নেপথ্যে তাঁর নিরলস কাজ, চূড়ান্ত রকম নিষ্ঠা, রুচি ও স্বভাবের মাধুর্য তাঁকে নেপথ্যে থাকতে                                                                                                                                                        দেয়নি, দেদীপ্যমান করেছে।

কদিন আগেও ফোনে কথা হলো। ১৪ অক্টোবর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আবুল হাসনাতকে ভর্তি করা হয়। রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার স্ত্রী নাসিমুন আরা হক সাংবাদিক। তাদের একমাত্র মেয়ে দিঠি হাসনাত যুক্তরাষ্ট্রপ্রবাসী।

‘কালি ও কলম’-এর সার্থক সম্পাদক। ‘শিল্প ও শিল্পী’র মতো চিত্রকলা বিষয়ক পত্রিকার দায়িত্ব নেওয়াই দুঃসাহস, যে পত্রিকায় সম্পাদকীয়তে অকপটে লেখা হয়েছে, “নানা প্রতিকূলতা, বিশেষত জিজ্ঞাসা-উন্মুখ রচনা পাওয়া যায় না।” আমার এক বন্ধু ফোনে বললেন, জনসমক্ষে তিনি বলেননি, তবে মানেন যে আবুল হাসনাত বর্তমান সময়ে দুই বাংলার মধ্যেই সর্বশেষ্ঠ সাহিত্য সম্পাদক। তাঁর মতে, ‘কালি ও কলম’-এর সমকক্ষ দ্বিতীয় সাহিত্য পত্রিকা বাংলা ভাষায় এখন নেই।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com