সংবাদ শিরোনাম:
একজন সাব রেজিস্ট্রার একটি সরকারি দপ্তরকে অনিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট করে প্রতিনিয়ত সুবিধাভোগ করেই চলেছে, পূর্ব আমলে আওয়ামীলীগের ট্যাগে প্রভাববিস্তার এদিকে ভোগান্তিতে সাধারন জনগন বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক টাকার অভাবে পলিথিনে আঁকা স্বপ্ন, আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় শিশু আবির রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ডে ছিনতাইয়ের কবলে ৯ চন্দ্রনাথ পর্বতারোহী

সীতাকুণ্ডে ছিনতাইয়ের কবলে ৯ চন্দ্রনাথ পর্বতারোহী

DW: Symbolic Pic

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ছিনতাইয়ের কবলে পড়েছেন ৯ পর্যটক। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে ৯টি মুঠোফোন ও ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার শিকার পর্যটকেরা থানায় গিয়ে মৌখিক অভিযোগ করলেও মামলা করতে রাজি হননি বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডে চন্দ্রনাথ পর্বতারোহীদের নির্দেশনা দেওয়া হয়েছে, সকাল আটটার আগে কেউ যেন চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ না করেন। কিন্তু ১০ জনের এ পর্যটক দল থানায় কোনো ধরনের তথ্য না দিয়ে পাহাড়ে ভ্রমণ করতে যায়। এতে বিপত্তি বাড়ে। আজ ভোরে চারজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে মুঠোফোন ও কিছু টাকাপয়সা ছিনিয়ে নেয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পাহাড় ভ্রমণের জন্য রূপসী সীতাকুণ্ডসহ বিভিন্ন লোকাল ট্যুর অপারেটর রয়েছে। তারা তাদের পর্যটকদের ভ্রমণের আগে থানায় অবহিত করে। পুলিশও তখন সতর্ক অবস্থানে যায়। কিন্তু কোনো নিয়ম না মেনে ভ্রমণ করে পর্যটকেরা নিজেদের বিপদ বাড়ান। আজ সকালের ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত লোকদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com