সংবাদ শিরোনাম:
একজন সাব রেজিস্ট্রার একটি সরকারি দপ্তরকে অনিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট করে প্রতিনিয়ত সুবিধাভোগ করেই চলেছে, পূর্ব আমলে আওয়ামীলীগের ট্যাগে প্রভাববিস্তার এদিকে ভোগান্তিতে সাধারন জনগন বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক টাকার অভাবে পলিথিনে আঁকা স্বপ্ন, আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় শিশু আবির রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
সরাসরি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সরাসরি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আজ রোববার বিকেলে ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। সভা সূত্র জানায়, গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে—এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সব অনুষদের ডিন এবং বিভাগের সভাপতিরা উপস্থিত থাকবেন।

গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন। প্রতি আসনে আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। তবে এবার আসন বাড়বে বা কমবে কি না সে সিদ্ধান্ত আসবে ভর্তি পরীক্ষা কমিটির সভায়।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ডিনস কমিটির সভায় মূলত দুটি সিদ্ধান্ত এসেছে। এক. পরীক্ষা সরাসরি হবে। দুই. প্রশ্ন হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিকের মাধ্যমে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ও চলতি সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

প্রথম আলোঃ ২৫ অক্টোবর

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com