সংবাদ শিরোনাম:
একজন সাব রেজিস্ট্রার একটি সরকারি দপ্তরকে অনিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট করে প্রতিনিয়ত সুবিধাভোগ করেই চলেছে, পূর্ব আমলে আওয়ামীলীগের ট্যাগে প্রভাববিস্তার এদিকে ভোগান্তিতে সাধারন জনগন বেতন ২৪ হাজার, কিন্তু সম্পদ গড়েছেন ২০ কোটি টাকার। সড়ক ও জনপথের সার্ভেয়ার আ: আজিজ গ্রেপ্তার বেনজীর, কিন্তু আলোচনায় এখন তার ‘সহযোগী সিন্ডিকেট’ বনভূমি দখলে প্রভাবশালী শিল্পগোষ্ঠী,: আদালতে শতাধিক মামলা, উচ্ছেদে নেই অগ্রগতি যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক টাকার অভাবে পলিথিনে আঁকা স্বপ্ন, আর্জেন্টিনার পতাকা বানিয়ে আলোচনায় শিশু আবির রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মেয়রের নামে মামলা

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মেয়রের নামে মামলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ওরফে শুভ্র হত্যার ঘটনায় গৌরীপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের নামে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা রিয়াদুজ্জামানসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে গৌরীপুর থানায় মামলাটি করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান ওরফে প্রান্ত।

মেয়র মো. রফিকুল ইসলাম দাবি করেছেন, এই হত্যার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মাসুদুরকে হত্যা ও তাঁর (রফিকুল) নামে মামলা দেওয়া সবই রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় একটি চায়ের দোকানে মাসুদুর রহমানকে কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দুর্বৃত্তদের মধ্যে গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান ছিলেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। পরের দিন রোববার সকালে রিয়াদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, মাসুদুর আগামী নির্বাচনে গৌরীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল। রিয়াদুজ্জামান এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দিলেও গৌরীপুর পৌরসভার মেয়র রফিকুল হত্যার নেপথ্যে আছেন। রোববার দুপুরে কয়েকজন উত্তেজিত ব্যক্তি রিয়াদুজ্জামান ও মেয়র রফিকুলের বাড়িতে আগুন দেন।

মেয়র রফিকুল ইসলাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘মাসুদুর আমার ছেলের বয়সী ছিলেন। আমি তাঁকে হত্যার পরিকল্পনা করতে পারি না। আমি টানা ১৭ বছর ধরে জনপ্রতিনিধি। দুবার মেয়র নির্বাচিত হয়েছি। আমার যে জনপ্রিয়তা আছে, সেটার ওপর আমার আস্থা আছে। একটি রাজনৈতিক চক্র বিএনপির লোকদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। তাঁরা ঘটনার পরের দিন পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা করে। আমাকেও মেরে ফেলা ছিল ছিল তাঁদের উদ্দেশ্য।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, পুলিশ তদন্ত সাপেক্ষে এই মামলার ব্যাপারে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com